শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর  বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন আসামিদের অব্যাহতি আবেদনের শুনানি করেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। মামলার সব আসামি পলাতক থাকায় রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আসামিদের পক্ষে (স্টেট ডিফেন্স) দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রাথমিক কোনো অভিযোগ আনতে পারেনি প্রসিকিউশন। তাই তাদের অব্যাহতি চান তারা। এ সময় আইনজীবী আলী হায়দারের আর্জি নিয়ে আপত্তি জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শামীম ওসমানসহ অন্য আসামিদের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন প্রসিকিউটর। ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ডিসচার্জ আবেদনে জুলাই গণঅভ্যুত্থানকে কথিত বলে উল্লেখ করেছেন শামীম ওসমানসহ চারজনের প

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর  বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন আসামিদের অব্যাহতি আবেদনের শুনানি করেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন।

মামলার সব আসামি পলাতক থাকায় রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আসামিদের পক্ষে (স্টেট ডিফেন্স) দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রাথমিক কোনো অভিযোগ আনতে পারেনি প্রসিকিউশন। তাই তাদের অব্যাহতি চান তারা।

এ সময় আইনজীবী আলী হায়দারের আর্জি নিয়ে আপত্তি জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শামীম ওসমানসহ অন্য আসামিদের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন প্রসিকিউটর।

ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ডিসচার্জ আবেদনে জুলাই গণঅভ্যুত্থানকে কথিত বলে উল্লেখ করেছেন শামীম ওসমানসহ চারজনের পক্ষে নিয়োগ পাওয়া স্টেট ডিফেন্স আইনজীবী আলী হায়দার। ফরমাল চার্জের বাইরেও তিনি বিভিন্ন জিনিস এনেছেন। তাই এ আবেদন নিয়ে আমাদের আপত্তি রয়েছে। উভয়পক্ষের শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ আদেশের জন্য আগামী ৫ মে দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

এর আগে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, গাজি এমএইচ তামিম ও প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান জানান, এই মামলার আসামি পলাতক রয়েছেন। এ কারণে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসহ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য সময় প্রার্থনা করেন তিনি। শুনানি শেষে আদালত আগামী ১৯ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন। তারই ধারাবাহিকতায় সেটির শুনানি হয় বৃহস্পতিবার।

গত ৪ মার্চ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল পলাতক ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তারও আগে গত ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। ওইদিন আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এফএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow