শাহজাদপুরে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার, স্বামী আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে একটি বসতবাড়ি থেকে শুক্রবার ভোরে গৃহবধূ মিম খাতুন (১৮) এবং নিখোঁজের ২ দিন পর হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে সবুজ হোসেন (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহত মিম খাতুন মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেলের স্ত্রী এবং মশিপুর উত্তরপাড়ার আব্দুল আলীমের মেয়ে। অন্যদিকে, সবুজ হোসেন উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।নিহত সবুজের স্ত্রী মোছাঃ মিতু খাতুন জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে সবুজের মৃত্যুর খবর পান তাঁরা।অন্যদিকে, মিম খাতুনের পিতাসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ, মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। কারণ তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।এদিকে দুইটি হত্যাকাণ্ডের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জা

শাহজাদপুরে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার, স্বামী আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে একটি বসতবাড়ি থেকে শুক্রবার ভোরে গৃহবধূ মিম খাতুন (১৮) এবং নিখোঁজের ২ দিন পর হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে সবুজ হোসেন (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত মিম খাতুন মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেলের স্ত্রী এবং মশিপুর উত্তরপাড়ার আব্দুল আলীমের মেয়ে। অন্যদিকে, সবুজ হোসেন উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।

নিহত সবুজের স্ত্রী মোছাঃ মিতু খাতুন জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে সবুজের মৃত্যুর খবর পান তাঁরা।

অন্যদিকে, মিম খাতুনের পিতাসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ, মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। কারণ তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে দুইটি হত্যাকাণ্ডের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মশিপুরের গৃহবধূ মিম খাতুনের গলায় একাধিক দাগ রয়েছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং স্বামী রাসেলকে আটক করা হয়েছে।

অপরদিকে শুক্রবার সকালে হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তার উত্তর পাশে অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে তার পরিচয় সনাক্ত হয় এবং উদ্ধারের সময় দেখা যায় তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুইটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুইটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow