শাহজালাল (র.) মাজার জিয়ারতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক
সিলেটে বন্ধুদের সঙ্গে হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারতে এসে শহীদুল আমিন নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রোববার (০১ মার্চ) রাতে নগরীর তেমুখী পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। সোমবার (২ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২ কাছে হস্তান্তর করা হয়েছে। শহীদুল আমিন (১৯) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ক্যাম্প-২ এলাকার মৃত নুরুল বশরের ছেলে। জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্ধুদের সঙ্গে মাজার জিয়ারতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। শহীদুল তার দুই বন্ধুর সঙ্গে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসে। পরে তার বন্ধুরা ফিরে গেলেও সে সিলেটে থেকে যায়। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার রাতে তাকে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২ এর ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটে বন্ধুদের সঙ্গে হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারতে এসে শহীদুল আমিন নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রোববার (০১ মার্চ) রাতে নগরীর তেমুখী পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২ কাছে হস্তান্তর করা হয়েছে। শহীদুল আমিন (১৯) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ক্যাম্প-২ এলাকার মৃত নুরুল বশরের ছেলে।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্ধুদের সঙ্গে মাজার জিয়ারতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। শহীদুল তার দুই বন্ধুর সঙ্গে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসে। পরে তার বন্ধুরা ফিরে গেলেও সে সিলেটে থেকে যায়।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার রাতে তাকে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২ এর ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?