‘শাড়ি নাকি আবায়া পরব’, ভোটের আগে ফারিয়ার প্রশ্ন
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টানটান উত্তেজনার মধ্যেই ফেসবুকে এক ভিন্নধর্মী স্ট্যাটাস দিয়ে আলোচনায় এলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে পহেলা ফালগুনে নিজের সাজপোশাক ঠিক করবেন তিনি! বুধবার (১১ ফেব্রুয়ারি) এক স্ট্যাটাসে ফারিয়া লেখেন, “কাকে ভোট দেবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফালগুনে শাড়ি পরব নাকি আবায়া।” তার এই রসিকতা মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের কেউ কেউ এর জবাবে লিখেছেন, ‘বুবু, আমি পাঞ্জাবি পরে বের হব, ফাইনাল!’ আবার কেউ মনে করিয়ে দিয়েছেন নাগরিক স্বাধীনতার কথা। বরাবরই স্পষ্টভাষী ফারিয়া সমসাময়িক ইস্যুতে সরব থাকেন। এবার ভোটের ঠিক আগে তার এই ‘শাড়ি বনাম আবায়া’র সমীকরণ ভক্তদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, আগামীকালের ভোটের ফলাফল ফারিয়ার ফালগুনের সাজে কী প্রভাব ফেলে।
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টানটান উত্তেজনার মধ্যেই ফেসবুকে এক ভিন্নধর্মী স্ট্যাটাস দিয়ে আলোচনায় এলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে পহেলা ফালগুনে নিজের সাজপোশাক ঠিক করবেন তিনি!
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক স্ট্যাটাসে ফারিয়া লেখেন, “কাকে ভোট দেবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফালগুনে শাড়ি পরব নাকি আবায়া।” তার এই রসিকতা মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের কেউ কেউ এর জবাবে লিখেছেন, ‘বুবু, আমি পাঞ্জাবি পরে বের হব, ফাইনাল!’ আবার কেউ মনে করিয়ে দিয়েছেন নাগরিক স্বাধীনতার কথা।
বরাবরই স্পষ্টভাষী ফারিয়া সমসাময়িক ইস্যুতে সরব থাকেন। এবার ভোটের ঠিক আগে তার এই ‘শাড়ি বনাম আবায়া’র সমীকরণ ভক্তদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, আগামীকালের ভোটের ফলাফল ফারিয়ার ফালগুনের সাজে কী প্রভাব ফেলে।
What's Your Reaction?