শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল প্লাজার কর্মীদের হামলা, আহত ৮
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজার দায়িত্বরত কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষকসহ আট শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৮টার দিকে তিস্তা ব্রিজপাড়ের টোল প্লাজায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত আট শিক্ষার্থীর মধ্যে পাঁচজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হোস্টেলে পাঠানো হয়। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের বিতর্কিত আচরণের কারণেই টোল প্লাজার কর্মীরা হামলা করার সাহস পেয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুরে ফিল্ড ট্রিপ শেষে দুটি বাসে করে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরছিলেন। তিস্তা টোল প্লাজায় পৌঁছালে টোল দেওয়া নিয়ে কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। ঘটনাস্থলে উপস্থিত ফিশারিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল বাকি বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো সাধারণত টোলমুক্ত সুবিধা পায়। আমরা কর্মীদের সে কথা জানালেও তারা গাড়ি আটকে দেয়। পরে আমাদের বিভাগের আব্দুর রাজ্জাক স্যার নিজে নেমে টোল পরিশোধ করেন। কিন্তু গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকায় দায়িত্বরত কয়েকজন
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজার দায়িত্বরত কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষকসহ আট শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৮টার দিকে তিস্তা ব্রিজপাড়ের টোল প্লাজায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত আট শিক্ষার্থীর মধ্যে পাঁচজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হোস্টেলে পাঠানো হয়। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের বিতর্কিত আচরণের কারণেই টোল প্লাজার কর্মীরা হামলা করার সাহস পেয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুরে ফিল্ড ট্রিপ শেষে দুটি বাসে করে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরছিলেন। তিস্তা টোল প্লাজায় পৌঁছালে টোল দেওয়া নিয়ে কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
ঘটনাস্থলে উপস্থিত ফিশারিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল বাকি বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো সাধারণত টোলমুক্ত সুবিধা পায়। আমরা কর্মীদের সে কথা জানালেও তারা গাড়ি আটকে দেয়। পরে আমাদের বিভাগের আব্দুর রাজ্জাক স্যার নিজে নেমে টোল পরিশোধ করেন। কিন্তু গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকায় দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য এসে এক শিক্ষকের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করেন। বাগবিতণ্ডার একপর্যায়ে টোল প্লাজার কর্মীরা আমাদের ওপর আচমকা হামলা চালায়। সে সময় আমরা পুলিশের কোনো সহায়তা পাইনি।
হামলায় আহত এক শিক্ষক বলেন, এক পুলিশ সদস্য আমার সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করেন। তিনি আমার গায়ে ধাক্কা দেন এবং আঙুল তুলে কথা বলেন। আমি এর প্রতিবাদ করার সময় পেছনে তাকিয়ে দেখি আমার ছাত্রদের ওপর এলোপাতাড়ি হামলা হচ্ছে। আমি তাদের উদ্ধার করে বাসে তুলে দিতে গেলে হামলাকারীরা আমাকেও আটকে মারধর করে। এতে আমার গায়ের পোশাক ছিঁড়ে যায়।
এ বিষয়ে লালমনিহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ পুলিশের বিতর্কিত ভূমিকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, পুলিশ উসকানি দিয়েছে কথাটি সঠিক নয়। পুলিশ ঘটনাস্থল থেকে দূরে ছিল এবং সংঘর্ষ বাধলে তা থামানোর জন্য পুলিশ এগিয়ে আসে। এই ঘটনায় বুধবার দুপুরে লিখিত অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গতকাল শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আজ আমাদের একটি প্রতিনিধি দল লালমনিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
রোকনুজ্জামান মানু/কেএইচকে/এএসএম
What's Your Reaction?