শিক্ষককে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিল কৃষক দম্পতি

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক দম্পতির বিরুদ্ধে আবুল কাশেম (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার বেলকুচি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষক আবুল কাশেম বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। ঘটনার পর তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষকের অভিযোগে জানা যায়, প্রতিবেশী আব্দুল মজিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও আব্দুল মজিদ কোনো সিদ্ধান্তই মানেননি। শুক্রবার সকাল ১০টার দিকে আব্দুল মজিদ ও তার স্ত্রী রুনা খাতুন শিক্ষক আবুল কাশেমের জমির সীমানায় থাকা বাঁশের বেড়া ভাঙতে শুরু করেন। আবুল কাশেম এতে বাধা দিলে কৃষক দম্পতি ক্ষিপ্ত হয়ে ওঠেন।  এক পর্যায়ে তারা আবুল কাশেমকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন এবং রড দিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙে ফেলেন। এ ঘটনায় আহত শিক্ষক আবুল কাশেম বাদী হয়ে শুক্রবার দুপুরে ধুনট থানায় ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শিক্ষককে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিল কৃষক দম্পতি

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক দম্পতির বিরুদ্ধে আবুল কাশেম (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার বেলকুচি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত শিক্ষক আবুল কাশেম বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। ঘটনার পর তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষকের অভিযোগে জানা যায়, প্রতিবেশী আব্দুল মজিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও আব্দুল মজিদ কোনো সিদ্ধান্তই মানেননি। শুক্রবার সকাল ১০টার দিকে আব্দুল মজিদ ও তার স্ত্রী রুনা খাতুন শিক্ষক আবুল কাশেমের জমির সীমানায় থাকা বাঁশের বেড়া ভাঙতে শুরু করেন। আবুল কাশেম এতে বাধা দিলে কৃষক দম্পতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। 

এক পর্যায়ে তারা আবুল কাশেমকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন এবং রড দিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙে ফেলেন। এ ঘটনায় আহত শিক্ষক আবুল কাশেম বাদী হয়ে শুক্রবার দুপুরে ধুনট থানায় ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল মজিদ ও তার স্ত্রী রুনা খাতুন পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow