শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, বদলে গেল কর্মস্থল
ফেনীর ফুলগাজী উপজেলার জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জাহেদ চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাকে আমজাদহাট ইউনিয়নের দেবীপুর ফেরদৌস আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িকভাবে সংযুক্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাতে ফুলগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ জুলাই জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ ছাত্রী লিখিতভাবে সহকারী শিক্ষক এম এ জাহেদ চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতিমাকে দায়িত্ব দেওয়া হয়। ১৬ জুলাই তদন্ত শেষে তিনি প্রতিবেদন জমা দেন, যেখানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। পরে ২১ জুলাই প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থার জন্য প্রতিবেদনটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। আরও পড়ুন আদালতের আদেশে বদলে গেল নবজাতকের ঠিকানা জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের
ফেনীর ফুলগাজী উপজেলার জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জাহেদ চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাকে আমজাদহাট ইউনিয়নের দেবীপুর ফেরদৌস আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িকভাবে সংযুক্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাতে ফুলগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ জুলাই জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ ছাত্রী লিখিতভাবে সহকারী শিক্ষক এম এ জাহেদ চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতিমাকে দায়িত্ব দেওয়া হয়। ১৬ জুলাই তদন্ত শেষে তিনি প্রতিবেদন জমা দেন, যেখানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। পরে ২১ জুলাই প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থার জন্য প্রতিবেদনটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়।

আদালতের আদেশে বদলে গেল নবজাতকের ঠিকানা
জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাস্টার আবুল কালাম ভূঁইয়া বলেন, ছাত্রীদের করা অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এম এ জাহেদ চৌধুরী এর আগে উপজেলার জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বে থাকাকালেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে সে সময় অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক এম এ জাহেদ চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সত্য নয়। তদন্তকালে আমি আমার বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করেছি।
ফুলগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, তদন্তে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী শিক্ষক জাহেদ চৌধুরীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ২ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আমজাদহাট ইউনিয়নের দেবীপুর ফেরদৌস আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িকভাবে সংযুক্ত করা হয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে তিনি বেতন-ভাতা আগের কর্মস্থল থেকেই তুলবেন।
আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?