শিক্ষা নিয়ে রাজনীতি করবো না, রাষ্ট্র গড়বো: ববি হাজ্জাজ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করবো না; আমরা শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়বো।’ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন- দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিসক্ষম, মূল্যবোধসম্পন্ন- সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমাদের দায়িত্ব সেই ভিশন বাস্তবে নামানো-বাজেটে, শ্রেণিকক্ষে, পরীক্ষায় এবং কর্মসংস্থানে। আমরা মাসে মাসে কাজের অগ্রগতি রিপোর্ট সবার সামনে তুলে ধরবো।’ আরও পড়ুনরোজায় বন্ধ থাকছে স্কুল, বৃহস্পতিবার থেকেই শুরু ছুটিমাধ্যমিকে স্কুলপড়ুয়াদের নিতে হবে কারিগরি শিক্ষা জবাবদিহি প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের টাকা খরচ হলো, কিন্তু ক্লাস হলো না- এমন সংস্কৃতি ভাঙবো। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাসিক পাবলিক ড্যাশবোর্ড থাকবে। তাতে প্রকল্পের অগ্রগতি, প্রশিক্ষণ সংখ্যা, বই বিতরণ, ক্লাস ঘণ্টা সব তথ্য উন্মুক্ত থাকবে। স্ক

শিক্ষা নিয়ে রাজনীতি করবো না, রাষ্ট্র গড়বো: ববি হাজ্জাজ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করবো না; আমরা শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়বো।’

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন- দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিসক্ষম, মূল্যবোধসম্পন্ন- সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমাদের দায়িত্ব সেই ভিশন বাস্তবে নামানো-বাজেটে, শ্রেণিকক্ষে, পরীক্ষায় এবং কর্মসংস্থানে। আমরা মাসে মাসে কাজের অগ্রগতি রিপোর্ট সবার সামনে তুলে ধরবো।’

আরও পড়ুন
রোজায় বন্ধ থাকছে স্কুল, বৃহস্পতিবার থেকেই শুরু ছুটি
মাধ্যমিকে স্কুলপড়ুয়াদের নিতে হবে কারিগরি শিক্ষা

জবাবদিহি প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের টাকা খরচ হলো, কিন্তু ক্লাস হলো না- এমন সংস্কৃতি ভাঙবো। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাসিক পাবলিক ড্যাশবোর্ড থাকবে। তাতে প্রকল্পের অগ্রগতি, প্রশিক্ষণ সংখ্যা, বই বিতরণ, ক্লাস ঘণ্টা সব তথ্য উন্মুক্ত থাকবে। স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষা রিপোর্ট কার্ড প্রকাশ হবে। অভিযোগ ও সেবা মান পর্যবেক্ষণে ট্র্যাকিং নম্বরভিত্তিক ফিডব্যাক ব্যবস্থা থাকবে। সবকিছু চলবে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে।

এএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow