শিক্ষাপ্রতিষ্ঠান হোক পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র : ইসলামী ছাত্র আন্দোলন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জ্ঞানচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি বলছে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ‘সহিংস’ ছাত্ররাজনীতি শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে এবং সাধারণ শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, চট্টগ্রাম সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, পেশিশক্তির প্রদর্শন এবং সহিংস কর্মকাণ্ড গভীর উদ্বেগজনক। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত জ্ঞানচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র। কিন্তু বর্তমান বাস্তবতায় ছাত্ররাজনীতির নামে সহিংসতা ও ভীতির সংস্কৃতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত করছে। মুনতাছির আহমাদ আরও বলেন, অতীতের সহিংস ও অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি রোধ করে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন ও ঐক্

শিক্ষাপ্রতিষ্ঠান হোক পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র : ইসলামী ছাত্র আন্দোলন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জ্ঞানচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সংগঠনটি বলছে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ‘সহিংস’ ছাত্ররাজনীতি শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে এবং সাধারণ শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, চট্টগ্রাম সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, পেশিশক্তির প্রদর্শন এবং সহিংস কর্মকাণ্ড গভীর উদ্বেগজনক।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত জ্ঞানচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র। কিন্তু বর্তমান বাস্তবতায় ছাত্ররাজনীতির নামে সহিংসতা ও ভীতির সংস্কৃতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত করছে।

মুনতাছির আহমাদ আরও বলেন, অতীতের সহিংস ও অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি রোধ করে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষাঙ্গনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে দুই দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আগামী ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে সন্ত্রাসবিরোধী পদযাত্রা এবং ২৬ এপ্রিল ২০২৬, রবিবার দেশব্যাপী ক্যাম্পাসসমূহে সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহসভাপতি খায়রুল আহসান মারজান, ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow