শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ মাসের ছুটির ঘোষণা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ-এর সব স্কুলে তিন মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার এ ঘোষণা দেন প্রদেশের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত। শিক্ষামন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী ২২ মে থেকে ছুটি শুরু হয়ে ২৩ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ২৪ আগস্ট থেকে আবার নিয়মিত ক্লাস শুরু হবে। এ তথ্য দেশটির সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিক্ষামন্ত্রী নিজেও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে চলমান তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে প্রদেশের স্কুলগুলোর সময়সূচি পরিবর্তন বা আগাম ছুটির পরামর্শ দেওয়া হয়েছিল। সে সময় পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা প্রশাসনকে সতর্কতামূলক নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়েছিল, তাপমাত্রা বেশি থাকলে স্কুলের সময়সূচি পরিবর্তন করতে হবে বা প্রয়োজনে আগাম ছুটি দিতে হবে। পাশাপাশি সব ধরনের আউটডোর খেলা ও কার্যক্রম বন্ধ রাখতে, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ঠান্ডা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে এবং ক্লাসরুমে পর্যাপ্ত বাতাস চলাচল ও কুলিং সিস্টেম সচল রাখতে

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ মাসের ছুটির ঘোষণা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ-এর সব স্কুলে তিন মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার এ ঘোষণা দেন প্রদেশের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত।

শিক্ষামন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী ২২ মে থেকে ছুটি শুরু হয়ে ২৩ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ২৪ আগস্ট থেকে আবার নিয়মিত ক্লাস শুরু হবে। এ তথ্য দেশটির সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী নিজেও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলমান তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে প্রদেশের স্কুলগুলোর সময়সূচি পরিবর্তন বা আগাম ছুটির পরামর্শ দেওয়া হয়েছিল। সে সময় পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা প্রশাসনকে সতর্কতামূলক নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছিল, তাপমাত্রা বেশি থাকলে স্কুলের সময়সূচি পরিবর্তন করতে হবে বা প্রয়োজনে আগাম ছুটি দিতে হবে। পাশাপাশি সব ধরনের আউটডোর খেলা ও কার্যক্রম বন্ধ রাখতে, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ঠান্ডা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে এবং ক্লাসরুমে পর্যাপ্ত বাতাস চলাচল ও কুলিং সিস্টেম সচল রাখতে বলা হয়। শিক্ষার্থীদের হালকা ও ঢিলেঢালা রঙের পোশাক পরার পরামর্শও দেওয়া হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow