শিক্ষার মানোন্নয়নে কাজ করছে বিএনপি সরকার: সালাউদ্দিন বাবু

শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দেশের মানুষের জীবনমান পরিবর্তনে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। শনিবার (১৮ জুলাই) দুপুরে সাভার থানা রোডে সাভার প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. সালাউদ্দিন বাবু বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন খাতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটোরিয়ামে সালাউদ্দিন বাবু ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত একটি বি

শিক্ষার মানোন্নয়নে কাজ করছে বিএনপি সরকার: সালাউদ্দিন বাবু
শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দেশের মানুষের জীবনমান পরিবর্তনে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। শনিবার (১৮ জুলাই) দুপুরে সাভার থানা রোডে সাভার প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. সালাউদ্দিন বাবু বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন খাতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটোরিয়ামে সালাউদ্দিন বাবু ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত একটি বিশেষ কর্মশালার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। কর্মশালায় নারীদের আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow