শিক্ষার্থীদের স্লোগান ‘আমি কে, তুমি কে- ফার্মের মুরগি, ফার্মের মুরগি’

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে তার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের “এক দফা, এক দাবি—মিলনের পদত্যাগ” এবং “আমি কে, তুমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি” স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারীরা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। এদিকে একই দাবিতে রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুরেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের স্লোগান ‘আমি কে, তুমি কে- ফার্মের মুরগি, ফার্মের মুরগি’

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে তার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের “এক দফা, এক দাবি—মিলনের পদত্যাগ” এবং “আমি কে, তুমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি” স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারীরা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন।

এদিকে একই দাবিতে রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুরেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow