শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর ইডেন কলেজে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘শিশু রামিসাসহ সারাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অব্যাহত ধর্ষণ ও হত্যার বিচার চাই’— এই দাবিকে সামনে রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে অংশ নেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় কলেজের ২ নম্বর গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া নারী নির্যাতন ও সহিংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনার বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, শিশু রামিসার ঘটনার মতো নৃশংস ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে সমাজে নারীর নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। তারা এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, নারী নির্যাতন ও সহিংসতার সব
রাজধানীর ইডেন কলেজে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘শিশু রামিসাসহ সারাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অব্যাহত ধর্ষণ ও হত্যার বিচার চাই’— এই দাবিকে সামনে রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে অংশ নেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় কলেজের ২ নম্বর গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া নারী নির্যাতন ও সহিংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনার বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, শিশু রামিসার ঘটনার মতো নৃশংস ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে সমাজে নারীর নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। তারা এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, নারী নির্যাতন ও সহিংসতার সব ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী বলেন, ধর্ষণ পরবর্তী সময় দেখবেন কিছু কিছু প্রোটেনশিয়াল রেপিস্ট থাকে যারা নারীদের কে অবজেক্টিফাই করতে ব্যস্ত থাকে। তারা হচ্ছে, সেই ধর্ষকের পাহারাদার। যারা ধর্ষককে ধর্ষক বলতে ভয় পায়। যারা সব কিছুর দোষ নারীদের উপরে দিয়ে দেয়। এদেরকে উচিত জেলে দেওয়া।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাকে আসলে মন্ত্রী বানানো হয়েছে মনে হয় সংসদে বইসা-বইসা বড়-বড় লেকচার দেওয়ার জন্য। আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরের পক্সি দেওয়ার জন্য। আপনাকে এটার জন্য মন্ত্রী বানানো হয়নাই।আপনাকে মন্ত্রী বানানো হইছে এই দেশের জনগণের প্রাণ ও মালের নিরাপত্তা দেওয়ার জন্য।
What's Your Reaction?