শিশুকে আছড়ে হত্যা: অভিযুক্ত বাবার ৩ দিনের রিমান্ড চায় পুলিশ

উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী মেয়েকে আছড়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার বাবা কবির ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এই আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৬ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল ঢাকার আদালতে এ রিমান্ড আবেদন করেন। পরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী রোববার (২৬ জুলাই) দিন ধার্য করেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন। আরও পড়ুন আছাড় মেরে শিশু হত্যা: বাবাকে গ্রেফতার দেখানোর আদেশ মামলার নথি অনুযায়ী, গত ১৫ জুলাই সন্ধ্যায় পারিবারিক কলহের একপর্যায়ে কবির ইসলাম তার সাত মাস বয়সী মেয়ে রাফা মনি কবিতাকে আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন (১৬ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন কবির ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ কর

শিশুকে আছড়ে হত্যা: অভিযুক্ত বাবার ৩ দিনের রিমান্ড চায় পুলিশ

উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী মেয়েকে আছড়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার বাবা কবির ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এই আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৬ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল ঢাকার আদালতে এ রিমান্ড আবেদন করেন।

পরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী রোববার (২৬ জুলাই) দিন ধার্য করেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।

মামলার নথি অনুযায়ী, গত ১৫ জুলাই সন্ধ্যায় পারিবারিক কলহের একপর্যায়ে কবির ইসলাম তার সাত মাস বয়সী মেয়ে রাফা মনি কবিতাকে আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন (১৬ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন কবির ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে ১৭ জুলাই নিহত শিশুর নানি সারমীন আক্তার বাদী হয়ে তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হলে গত ২১ জুলাই আদালত আবেদন মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান রাফা মনি কবিতা। পেশায় রিকশাচালক কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্ত্রীকে মারধর ও গালিগালাজ করতেন।

ঘটনার দিন লিমা আক্তার অসুস্থ বাবাকে দেখতে মেয়েকে নিয়ে উত্তরার বালুরমাঠ এলাকার হারুন মোল্লার বস্তিতে বাবার বাসায় যান। সন্ধ্যায় সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির ইসলাম শিশুকন্যাকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর তুলে আছাড় মারেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

তদন্তের স্বার্থে ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটন এবং আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পুলিশ তার তিন দিনের রিমান্ড আবেদন করেছে। 

এমডিএএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow