শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত শেখ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। একটি শিশুকে হারাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোয়ালপাড়া জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান। নিহত রিফাত শেখ উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রামের রিয়াজুল শেখের ছেলে। স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে বন্ধু আরিফকে সঙ্গে নিয়ে রিফাত মোটরসাইকেলে চালিয়ে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে যান। বাজার থেকে ফেরার পথে গোয়ালপাড়া জোড়া ব্রিজ এলাকায় তিনি দেখেন, একটি শিশু রাস্তা পার হচ্ছে। শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এতে মোটরসাইকেলটি সড়কে উল্টে গেলে রিফাত ও তার বন্ধু আরিফ গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রিফাতের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মোডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে রাত সাড়ে ১২ টার দিকে অ্য

শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত শেখ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। একটি শিশুকে হারাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোয়ালপাড়া জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।

নিহত রিফাত শেখ উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রামের রিয়াজুল শেখের ছেলে।

স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে বন্ধু আরিফকে সঙ্গে নিয়ে রিফাত মোটরসাইকেলে চালিয়ে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে যান। বাজার থেকে ফেরার পথে গোয়ালপাড়া জোড়া ব্রিজ এলাকায় তিনি দেখেন, একটি শিশু রাস্তা পার হচ্ছে। শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এতে মোটরসাইকেলটি সড়কে উল্টে গেলে রিফাত ও তার বন্ধু আরিফ গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রিফাতের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মোডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে রাত সাড়ে ১২ টার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর আমাদের কাছে এখনো আসেনি।

মিনারুল ইসলাম জুয়েল/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow