শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে রাহাত প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (২৩ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাহাত প্রামাণিক (৬০) ওই এলাকার মৃত পিরু আলী প্রামাণিকের ছেলে বলে জানা গেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী হওয়ায় প্রায়ই শিশুটিকে কোলে নিয়ে বিভিন্ন অশোভন আচরণ করতেন। শনিবার দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করার সময় তাকে আদর করার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান রাহাত। পরে ঘরের ভেতরে শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে তার মা সেখানে গেলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন। শিশুটির বাবা বলেন, ঘটনার পরপরই থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান কালবেলাকে জানান, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড

শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে রাহাত প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৩ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাহাত প্রামাণিক (৬০) ওই এলাকার মৃত পিরু আলী প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী হওয়ায় প্রায়ই শিশুটিকে কোলে নিয়ে বিভিন্ন অশোভন আচরণ করতেন। শনিবার দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করার সময় তাকে আদর করার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান রাহাত। পরে ঘরের ভেতরে শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে।

এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে তার মা সেখানে গেলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন।

শিশুটির বাবা বলেন, ঘটনার পরপরই থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান কালবেলাকে জানান, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow