শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে : ডিএমপি কমিশনার

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার। তিনি বলেছেন, ‘আগের মতো বড় ধরনের শীর্ষ সন্ত্রাসী এখন না থাকলেও তাদের সহযোগী কিংবা নতুন করে অপরাধ জগতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে— এমন ব্যক্তিদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তাদের দমন করা হবে।’ শনিবার (০২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার জানান, কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন এই পুলিশ ক্যাম্প মূলত এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে ভূমিকা রাখবে। তিনি বলেন, ক্যাম্পে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ গোপনে বা প্রকাশ্যে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হবে। ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীতে ইত

শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে : ডিএমপি কমিশনার

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার। তিনি বলেছেন, ‘আগের মতো বড় ধরনের শীর্ষ সন্ত্রাসী এখন না থাকলেও তাদের সহযোগী কিংবা নতুন করে অপরাধ জগতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে— এমন ব্যক্তিদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তাদের দমন করা হবে।’

শনিবার (০২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন এই পুলিশ ক্যাম্প মূলত এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে ভূমিকা রাখবে।

তিনি বলেন, ক্যাম্পে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ গোপনে বা প্রকাশ্যে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীতে ইতোমধ্যে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় গোপন নজরদারি জোরদার করা হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে ঢাকায় অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।

অনেক থানায় মামলা নিতে অনীহার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো থানায় মামলা না নিলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট জোনাল সহকারী পুলিশ কমিশনার (এসি), ডেপুটি কমিশনার (ডিসি) কিংবা ডিএমপির ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলেও গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, কারওয়ান বাজার এলাকায় অপরাধীদের গ্রেপ্তার এবং অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতেই এই ক্যাম্প চালু করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগরজুড়ে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow