শুভেন্দুর অনুষ্ঠানে মমতার ভাইয়ের স্ত্রী ও কলকাতার সাবেক মেয়র

পশ্চিমবঙ্গে সরকার বদলের পর তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে লোকসভার সদস্যরাও প্রকাশ্যে দলের বিরোধিতা করছেন। অনেকে তো আবার দল ছেড়ে নতুন পার্টিতে যোগ দিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে দেখা গেলো সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইয়ের স্ত্রী কাজরী ব্যানার্জী ও কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিমকে। সোমবার (১৫ জুন) কলকাতা করপোরেশনের স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সব দলের কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সেই ডাকে সাড়া দিয়েই অনুষ্ঠানে হাজির হন ফিরহাদ হাকিম এবং কার্তিক ব্যানার্জীর স্ত্রী ও ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী। অনুষ্ঠানে আরও দেখা যায় রাজ্যের সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলেকেও। অনুষ্ঠানে কাজরী ব্যানার্জী বলেন, রাজ্য সরকারের কাছ থেকে পুরোপুরি সহযোগিতা চাই। কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয়- সেটাই চাইবো। অন্য দল বলে মুখ্যমন্ত্রী কোনো বিভেদ করেননি, বিরোধীদের সমান গুরুত্ব দিয়ে ডেকেছেন। আশা করি, আগামী দিনেও মুখ্যমন্ত্রীর টিমের কাছ থেকে সব রকম

শুভেন্দুর অনুষ্ঠানে মমতার ভাইয়ের স্ত্রী ও কলকাতার সাবেক মেয়র

পশ্চিমবঙ্গে সরকার বদলের পর তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে লোকসভার সদস্যরাও প্রকাশ্যে দলের বিরোধিতা করছেন। অনেকে তো আবার দল ছেড়ে নতুন পার্টিতে যোগ দিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে দেখা গেলো সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইয়ের স্ত্রী কাজরী ব্যানার্জী ও কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিমকে।

সোমবার (১৫ জুন) কলকাতা করপোরেশনের স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সব দলের কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সেই ডাকে সাড়া দিয়েই অনুষ্ঠানে হাজির হন ফিরহাদ হাকিম এবং কার্তিক ব্যানার্জীর স্ত্রী ও ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী। অনুষ্ঠানে আরও দেখা যায় রাজ্যের সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলেকেও।

অনুষ্ঠানে কাজরী ব্যানার্জী বলেন, রাজ্য সরকারের কাছ থেকে পুরোপুরি সহযোগিতা চাই। কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয়- সেটাই চাইবো। অন্য দল বলে মুখ্যমন্ত্রী কোনো বিভেদ করেননি, বিরোধীদের সমান গুরুত্ব দিয়ে ডেকেছেন। আশা করি, আগামী দিনেও মুখ্যমন্ত্রীর টিমের কাছ থেকে সব রকম সাহায্য পাবো।

কাজরী ব্যানার্জী আরও বলেন, আমরা সহায়তাপ্রার্থী, কলকাতা পৌরসভার একজন কাউন্সিলর। সে কারণেই আজকের অনুষ্ঠানে আসা। তবে পার্টির কথা এখন বলা যাবে না।

এদিকে, অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কোনো বক্তব্য বা মন্তব্য করেননি কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিম।

এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকাতার দক্ষিণের তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য মালা রায়, কাউন্সিলর জুঁই বিশ্বাস, অনন্যা ব্যানার্জী ও দেবাশীষ কুমার।

ডিডি/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow