শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছে বাংলাদেশ

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হারারেতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন শরীফুল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন কারান দুর্ভাগ্যজনকভাবে বিদায় নেন। শরীফুলের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি রক্ষণাত্মকভাবে খেললেও বল গড়িয়ে স্টাম্পে আঘাত হানে। ব্যাট দিয়ে সরানোর চেষ্টা করলেও ততক্ষণে বেল পড়ে যায়। ১৮ বলে ৪ রান করে ফেরেন তিনি। এরপর খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি দ্বিতীয় উইকেটের জন্য। পরের ওভারেই তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের বল উইকেটকিপারের হাতে তুলে দেন ব্রায়ান বেনেট। তাসকিনের প্রথম ডেলিভারিতেই বিদায় নেন এই ওপেনার। ৫ রান করা ক্রেইজ আরভিনকেও ফেরান শরিফুল। উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের পেছনে ক্যাচ দেন এই বাঁ-হাতি ব্যাটার। এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২৭ রান। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। নাহিদ রানা ও রিশাদ হোসেনের জায়গায় খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ত

শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছে বাংলাদেশ

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হারারেতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

ষষ্ঠ ওভারে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন শরীফুল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন কারান দুর্ভাগ্যজনকভাবে বিদায় নেন। শরীফুলের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি রক্ষণাত্মকভাবে খেললেও বল গড়িয়ে স্টাম্পে আঘাত হানে। ব্যাট দিয়ে সরানোর চেষ্টা করলেও ততক্ষণে বেল পড়ে যায়। ১৮ বলে ৪ রান করে ফেরেন তিনি।

এরপর খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি দ্বিতীয় উইকেটের জন্য। পরের ওভারেই তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের বল উইকেটকিপারের হাতে তুলে দেন ব্রায়ান বেনেট। তাসকিনের প্রথম ডেলিভারিতেই বিদায় নেন এই ওপেনার।

৫ রান করা ক্রেইজ আরভিনকেও ফেরান শরিফুল। উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের পেছনে ক্যাচ দেন এই বাঁ-হাতি ব্যাটার।

এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২৭ রান।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। নাহিদ রানা ও রিশাদ হোসেনের জায়গায় খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভীর ইসলাম। অন্যদিকে স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে বিশ্রাম দিয়েছে জিম্বাবুয়ে।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow