শেনজেন ভিসাধারীদের জন্য বিশেষ নির্দেশনা

ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলো ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। জার্মান দূতাবাস এ নির্দেশনা প্রকাশ করেছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করতে হবে। দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুতি ঘটলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এমনকি ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে। এ কারণে ভিসাধারীদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য এবং ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সফর সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনায় কোনো পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই অবহিত করার আহ্বান জানিয়েছে দূতাবাসগুলো।

শেনজেন ভিসাধারীদের জন্য বিশেষ নির্দেশনা

ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলো ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। জার্মান দূতাবাস এ নির্দেশনা প্রকাশ করেছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করতে হবে।

দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুতি ঘটলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এমনকি ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে।

এ কারণে ভিসাধারীদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য এবং ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সফর সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি ভ্রমণ পরিকল্পনায় কোনো পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই অবহিত করার আহ্বান জানিয়েছে দূতাবাসগুলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow