শেরপুর সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

ময়মনসিংহ-শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার (১৫ মে) ভোররাত পর্যন্ত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী ও শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেঝেপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন কসমেটিকস দেশে পাচারের চেষ্টা চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বডি স্প্রে এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী জব্দ করা হয়। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা কঠোর অবস্থানে রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জ

শেরপুর সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

ময়মনসিংহ-শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার (১৫ মে) ভোররাত পর্যন্ত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী ও শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেঝেপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন কসমেটিকস দেশে পাচারের চেষ্টা চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বডি স্প্রে এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা কঠোর অবস্থানে রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

মো. নাঈম ইসলাম/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow