শেরপুরে অবৈধভাবে বালু তোলায় জরিমানা
শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার নবীনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। আরও পড়ুন বগুড়ায় ভেঙে ফেলা হলো ঝুঁকিপূর্ণ সমাগম মার্কেট তিনি বলেন, সরকারি নির্দেশ অমান্য করে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন- এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় সতর্ক দৃষ্টি রাখবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। মো. নাঈম ইসলাম/কেএসআর
শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার নবীনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
তিনি বলেন, সরকারি নির্দেশ অমান্য করে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন- এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় সতর্ক দৃষ্টি রাখবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
মো. নাঈম ইসলাম/কেএসআর
What's Your Reaction?
