শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী যুবক নিহত

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলহাজ উদ্দিন (২২) নামের এক তরুণ সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর দেড়টা থেকে ২টার দিকে উপজেলার মির্জাপুর ফ্লাইওভার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ উদ্দিন উপজেলার রানীরহাট এলাকার লাউচা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি মির্জাপুরের স্থানীয় একটি দোকানে কর্মরত ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে দোকান থেকে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হন আলহাজ। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী 'উপমা পরিবহন' নামের একটি বাস ফ্লাইওভারের ওপর দিয়ে না গিয়ে নিচের সার্ভিস লেন দিয়ে যাচ্ছিল। সার্ভিস লেনে বাসটি বেপরোয়া গতিতে পেছন থেকে আলহাজের সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাস ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী যুবক নিহত

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলহাজ উদ্দিন (২২) নামের এক তরুণ সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর দেড়টা থেকে ২টার দিকে উপজেলার মির্জাপুর ফ্লাইওভার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ উদ্দিন উপজেলার রানীরহাট এলাকার লাউচা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি মির্জাপুরের স্থানীয় একটি দোকানে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে দোকান থেকে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হন আলহাজ। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী 'উপমা পরিবহন' নামের একটি বাস ফ্লাইওভারের ওপর দিয়ে না গিয়ে নিচের সার্ভিস লেন দিয়ে যাচ্ছিল। সার্ভিস লেনে বাসটি বেপরোয়া গতিতে পেছন থেকে আলহাজের সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাস ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow