শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী

চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে। সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন শুক্রবার (২২ মে) দুপুরে সৌদি আরবের মক্কা থেকে জাগো নিউজকে বলেন, গতরাতে হজ ফ্লাইট শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তিনি বলেন, ১৯ জনের মত হজযাত্রীর জটিলতা ছিল, তাদেরও নিয়ে আসা হয়েছে। হজ অফিসের এই পরিচালক আরও বলেন, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর সংখ্যা কোটার থেকে কিছুটা কম আছে। কিছু সংখ্যা মূলত আপৎকালীন সময়ের জন্য সংরক্ষণ করা হয়। নিবন্ধিত হজযাত্রীর বাইরে এ সংখ্যাটা সংরক্ষণ করা হয়। শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ মে সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হওয়ার কথা ছিল। হজযাত্রীদের সৌদি আরবে নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি

শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী

চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে। সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন শুক্রবার (২২ মে) দুপুরে সৌদি আরবের মক্কা থেকে জাগো নিউজকে বলেন, গতরাতে হজ ফ্লাইট শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

তিনি বলেন, ১৯ জনের মত হজযাত্রীর জটিলতা ছিল, তাদেরও নিয়ে আসা হয়েছে।

হজ অফিসের এই পরিচালক আরও বলেন, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর সংখ্যা কোটার থেকে কিছুটা কম আছে। কিছু সংখ্যা মূলত আপৎকালীন সময়ের জন্য সংরক্ষণ করা হয়। নিবন্ধিত হজযাত্রীর বাইরে এ সংখ্যাটা সংরক্ষণ করা হয়।

শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ মে সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হওয়ার কথা ছিল।

হজযাত্রীদের সৌদি আরবে নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনস ২৮টি হজ ফ্লাইট পরিচালনা করেছে।

সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। এবার বাংলাদেশের হজযাত্রীর কোটা ৭৮ হাজার ৫০০ জন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী।

হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

অন্যদিকে, এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৫ জন পুরুষ, ৬ জন নারী। মক্কায় ১৪ জন ও মদিনায় ৭ জন মারা গেছেন।

আরএমএম/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow