শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু
শৌচাগারে সিগারেট ধরাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম দীন ইসলাম ওরফে সিয়াম (২০)। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। বংশাল থানার উপপরিদর্শক আবুল হোসেন গণমাধ্যমকে দীন ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। গত রোববার দিবাগত রাত একটার দিকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের আলী নেকি দেউড়ির নিজ বাসায় দীন ইসলাম দগ্ধ হয়েছিলেন। তিনি সেখানকার আনোয়ার হোসেনের ছেলে ও রায়হান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ কর্মকর্তা ও স্বজনেরা ধারণা করছেন, শৌচাগারে আগে থেকেই কোনোভাবে গ্যাস জমে ছিল। সিগারেটের জন্য গ্যাসলাইট জ্বালাতেই সেখানে বিস্ফোরণ ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, দগ্ধ হওয়ার পরপরই দীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর পর থেকে তিনি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
শৌচাগারে সিগারেট ধরাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম দীন ইসলাম ওরফে সিয়াম (২০)। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
বংশাল থানার উপপরিদর্শক আবুল হোসেন গণমাধ্যমকে দীন ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার দিবাগত রাত একটার দিকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের আলী নেকি দেউড়ির নিজ বাসায় দীন ইসলাম দগ্ধ হয়েছিলেন। তিনি সেখানকার আনোয়ার হোসেনের ছেলে ও রায়হান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ কর্মকর্তা ও স্বজনেরা ধারণা করছেন, শৌচাগারে আগে থেকেই কোনোভাবে গ্যাস জমে ছিল। সিগারেটের জন্য গ্যাসলাইট জ্বালাতেই সেখানে বিস্ফোরণ ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দগ্ধ হওয়ার পরপরই দীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর পর থেকে তিনি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
What's Your Reaction?