শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি লঞ্চঘাটসংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের হামলায় সেলিনা বেগম (৫৫) নামে এক নারী জেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় মোটরচালক জাহিদুল শেখের মা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সেলিনা বেগম সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেণু পোনা সংগ্রহের জন্য খুঁচুনি জাল টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর পানিতে টেনে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা তার মরদেহ উদ্ধার করেন। সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, শ্যালা নদীতে মাছ ধরার সময় কুমিরের হামলায় সেলিনা বেগম নামে এক নারী জেলে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় সুন্দরবনসংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জেলেদের আরও সতর্কতার সঙ্গে সুন্দরবনের নদী-খালে চলাচল ও মাছ ধরার আহ্বান জানিয়েছে।
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি লঞ্চঘাটসংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের হামলায় সেলিনা বেগম (৫৫) নামে এক নারী জেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় মোটরচালক জাহিদুল শেখের মা।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সেলিনা বেগম সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেণু পোনা সংগ্রহের জন্য খুঁচুনি জাল টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর পানিতে টেনে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা তার মরদেহ উদ্ধার করেন।
সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, শ্যালা নদীতে মাছ ধরার সময় কুমিরের হামলায় সেলিনা বেগম নামে এক নারী জেলে প্রাণ হারিয়েছেন।
এ ঘটনায় সুন্দরবনসংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জেলেদের আরও সতর্কতার সঙ্গে সুন্দরবনের নদী-খালে চলাচল ও মাছ ধরার আহ্বান জানিয়েছে।
What's Your Reaction?