শ্রমিক দল নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ
জামালপুরে স্বামীকে বাড়িতে না পেয়ে স্ত্রী মৌসুমী আক্তারকে মারধর ও গলা থেকে গয়না ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতা সজীব ও তার ভাইদের বিরুদ্ধে। সজীব জামালপুর পৌর শহরের ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর পৌর শহরের কলেজ পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী রুকন উদ্দিন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাস্তায় পানির পাইপ ফাটানোকে কেন্দ্র করে পৌর শহরের কলেজ পুকুরপাড় এলাকার রুকন উদ্দিনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় একই এলাকার মো. আরকানের ছেলে সজীবের(২৫)। পরে দুই পক্ষকে থামিয়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। এর জেরে ওই দিন সন্ধ্যায় অভিযুক্ত সজীব, তার দুই ভাই রাজিব ও জাকিরসহ তাদের সহযোগীরা রুকন উদ্দিনের বাড়িতে যায় এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় রুকন উদ্দিন বাড়িতে না থাকায় তার স্ত্রী মৌসুমী বাড়ির বাইরে আসেন এবং তাদের গালাগাল করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সজীব, রাজিন, জাকির ও তাদের সহযোগীরা মৌসুমি আক্তারের উপর হামলা করে। হামলায় ভু
জামালপুরে স্বামীকে বাড়িতে না পেয়ে স্ত্রী মৌসুমী আক্তারকে মারধর ও গলা থেকে গয়না ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতা সজীব ও তার ভাইদের বিরুদ্ধে। সজীব জামালপুর পৌর শহরের ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর পৌর শহরের কলেজ পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী রুকন উদ্দিন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাস্তায় পানির পাইপ ফাটানোকে কেন্দ্র করে পৌর শহরের কলেজ পুকুরপাড় এলাকার রুকন উদ্দিনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় একই এলাকার মো. আরকানের ছেলে সজীবের(২৫)। পরে দুই পক্ষকে থামিয়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। এর জেরে ওই দিন সন্ধ্যায় অভিযুক্ত সজীব, তার দুই ভাই রাজিব ও জাকিরসহ তাদের সহযোগীরা রুকন উদ্দিনের বাড়িতে যায় এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় রুকন উদ্দিন বাড়িতে না থাকায় তার স্ত্রী মৌসুমী বাড়ির বাইরে আসেন এবং তাদের গালাগাল করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সজীব, রাজিন, জাকির ও তাদের সহযোগীরা মৌসুমি আক্তারের উপর হামলা করে। হামলায় ভুক্তভোগী ওই নারীসহ তার শিশু সন্তানরাও আহত হন। হামলার একপর্যায়ে অভিযুক্তরা ওই নারীর গলার চেইন, কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক দল সভাপতি সজীব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রুকনের স্ত্রী আমার বৃদ্ধ মা'কে মারধর করেছে, সেজন্য তার সঙ্গে একটু হাতাহাতি হয়েছে।
জামালপুর পৌর শ্রমিক দলের সদস্য-সচিব জাহিদ হোসেন জনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজে আমাদের কোনো সদস্য জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পৌর শহরের বনপাড়ায় মারামারি হয়েছে, এমন একটি বিষয়ে দুপক্ষ লিখিত অভিযোগ জমা দিয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?