শ্রমিক দিবসে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শুভেচ্ছা 

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ‘লেবার ডে’ হিসেবে পরিচিত এই দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচি। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবময় ইতিহাসকে স্মরণে রেখে প্রতিবছরের মতো এবারও ১ মে পালিত হচ্ছে বিশ্বজুড়ে। এরই ধারাবাহিকতায় দ্বীপরাষ্ট্র মালদ্বীপেও দিবসটি ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দিবসটি উপলক্ষে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রতি শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছে। একইসঙ্গে শ্রমিকদের অধিকার রক্ষা ও তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হাইকমিশন। হাইকমিশনের হেড অব চ্যান্সারি সৈয়দ আমজাদ আলী জানান, প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ হাইকমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।  এদিকে, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসী ব্যবসায়ী প্রতিনিধিরাও শ্রমিকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন। মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, শ্রমজীবী মানুষের পরিশ্রমই

শ্রমিক দিবসে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শুভেচ্ছা 

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ‘লেবার ডে’ হিসেবে পরিচিত এই দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচি।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবময় ইতিহাসকে স্মরণে রেখে প্রতিবছরের মতো এবারও ১ মে পালিত হচ্ছে বিশ্বজুড়ে। এরই ধারাবাহিকতায় দ্বীপরাষ্ট্র মালদ্বীপেও দিবসটি ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

দিবসটি উপলক্ষে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রতি শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছে। একইসঙ্গে শ্রমিকদের অধিকার রক্ষা ও তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হাইকমিশন।

হাইকমিশনের হেড অব চ্যান্সারি সৈয়দ আমজাদ আলী জানান, প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ হাইকমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

এদিকে, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসী ব্যবসায়ী প্রতিনিধিরাও শ্রমিকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।

মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, শ্রমজীবী মানুষের পরিশ্রমই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি। তবে এখনও বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকরা নানামুখী বৈষম্য ও অনিয়মের শিকার হচ্ছেন, যা নিরসনে সম্মিলিত উদ্যোগ জরুরি। সময়মতো ন্যায্য মজুরি ও ভাতা নিশ্চিত করা গেলে তাদের জীবনমান উন্নত হবে এবং পরিবারগুলো অর্থনৈতিক স্বস্তি ফিরে পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow