শ্রমিকদল নেতা হত্যা : কিলিং মিশনে অংশ নেয় সাতজন, নির্দেশদাতা যিনি
‘রনি চৌধুরী’ থেকে ‘গ্রেনেড বাবু’ এখন আবার কিলারদের কাছে তার ছদ্মনাম ‘নবাব’। খুলনায় লাগাতার হত্যাকাণ্ডের পর এবার শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহকেও খুনের পেছনে পুলিশ সরাসরি নাম বলেছে ‘গ্রেনেড বাবু’র। খুলনা নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের বাটা শোরুমের ভিতরে প্রকাশ্যে শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করে অশোকসহ সাত জনের দল। ঘটনাস্থল থেকে অশোক ঘোষ নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয়রা এবং ট্রাফিক পুলিশের ইনেসপেক্টর মাহমুদ আলম। এ ঘটনায় পুলিশ খুলনা নগরীর সোনাডাঙ্গা থেকে জাবের নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে। এদিকে ময়না তদন্তের পর মাসুম বিল্লাহর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ও রূপসা-বাগেরহাট আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন মাসুম বিল্লাহ রূপসার শীর্ষ সন্ত্রাসী ও সাবেক চেয়ারম্যান মিনা কামাল এর ভাই। মিনা কামাল পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। মাসুম বিল্লাহও র্যাবের হাতে অস্ত্রসহ আটক হন। এছাড়া তার বিরুদ্ধে তিনটি মামলা ছিল যারমধ্যে এক
‘রনি চৌধুরী’ থেকে ‘গ্রেনেড বাবু’ এখন আবার কিলারদের কাছে তার ছদ্মনাম ‘নবাব’। খুলনায় লাগাতার হত্যাকাণ্ডের পর এবার শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহকেও খুনের পেছনে পুলিশ সরাসরি নাম বলেছে ‘গ্রেনেড বাবু’র। খুলনা নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের বাটা শোরুমের ভিতরে প্রকাশ্যে শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করে অশোকসহ সাত জনের দল।
ঘটনাস্থল থেকে অশোক ঘোষ নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয়রা এবং ট্রাফিক পুলিশের ইনেসপেক্টর মাহমুদ আলম। এ ঘটনায় পুলিশ খুলনা নগরীর সোনাডাঙ্গা থেকে জাবের নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে ময়না তদন্তের পর মাসুম বিল্লাহর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ও রূপসা-বাগেরহাট আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন মাসুম বিল্লাহ রূপসার শীর্ষ সন্ত্রাসী ও সাবেক চেয়ারম্যান মিনা কামাল এর ভাই। মিনা কামাল পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। মাসুম বিল্লাহও র্যাবের হাতে অস্ত্রসহ আটক হন। এছাড়া তার বিরুদ্ধে তিনটি মামলা ছিল যারমধ্যে একটি হত্যা মামলাও রয়েছে।
খুলনা মহানগর পুলিশের উপ কমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম বলেন, যে শুটার মাসুম বিল্লাহকে গুলি করেছিল সেই শুটার অশোক ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তার মাধ্যমে আমরা জানতে পেরেছি কন্ট্রাক্ট কিলিংয়ে ৭ জন অংশ নিয়েছিল।
এর আগে, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বাটার শো-রুমে ঢুকে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় দৌড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে অস্ত্রসহ অশোক (৩৮) নামে এক শুটার আটক করে স্থানীয়রা।
What's Your Reaction?