শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমনি ফেস্টিভ্যাল শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে হারমনি ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালটি চলবে রোববার পর্যন্ত। শুক্রবার (১৯ জুন) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ উৎসবের উদ্বোধন করেন। উৎসবে দেশের ২৬টি আদিবাসী সম্প্রদায় একই মঞ্চে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আক্তার সভাপতিত্বে উৎসবের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, সিলেট রেঞ্জ ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ, মৌলভীবাজার জেলা

শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমনি ফেস্টিভ্যাল শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে হারমনি ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালটি চলবে রোববার পর্যন্ত।

শুক্রবার (১৯ জুন) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ উৎসবের উদ্বোধন করেন। উৎসবে দেশের ২৬টি আদিবাসী সম্প্রদায় একই মঞ্চে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবে।

শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমনি ফেস্টিভ্যাল শুরু

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আক্তার সভাপতিত্বে উৎসবের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমনি ফেস্টিভ্যাল শুরু

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, সিলেট রেঞ্জ ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম প্রমুখ।

মাহিদুল ইসলাম/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow