শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন- সিএনজি অটোরিকশা চালক হান্নান মিয়া (৩৫)। তিনি উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। তবে ওপর একজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে পাঠানো হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে আছে। নিহত একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। এম ইসল

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন- সিএনজি অটোরিকশা চালক হান্নান মিয়া (৩৫)। তিনি উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। তবে ওপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে আছে। নিহত একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এম ইসলাম/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow