শ্রেণিকক্ষে ‘অন্তরঙ্গ’ টিকটকের অভিযোগে জবির দুই শিক্ষার্থী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি শ্রেণিকক্ষে অন্তরঙ্গ অবস্থায় টিকটক করার অভিযোগে দুই নবীন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। ফেসবুক বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আইন ও সমাজকর্ম বিভাগের ওই দুই শিক্ষার্থীকে ক্লাসরুমে ‘অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে ওই দুই শিক্ষার্থীকে অনৈতিক আচরণে লিপ্ত অবস্থায় দেখা যায় বলে জানানো হয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন এবং শান্তি শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে প্রশাসন উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এমএএইচ/এমএএইচ/

শ্রেণিকক্ষে ‘অন্তরঙ্গ’ টিকটকের অভিযোগে জবির দুই শিক্ষার্থী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি শ্রেণিকক্ষে অন্তরঙ্গ অবস্থায় টিকটক করার অভিযোগে দুই নবীন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আইন ও সমাজকর্ম বিভাগের ওই দুই শিক্ষার্থীকে ক্লাসরুমে ‘অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে ওই দুই শিক্ষার্থীকে অনৈতিক আচরণে লিপ্ত অবস্থায় দেখা যায় বলে জানানো হয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন এবং শান্তি শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে প্রশাসন উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

এমএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow