শ্লীলতাহানির পর অগ্নিসংযোগ, সেই স্কুলছাত্রীকে দিশা দেখাচ্ছে কালবেলার সংবাদ
চাঁদপুরের শাহরাস্তিতে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনার জেরে ভুক্তভোগী পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে অবশেষে আদালতের আশ্রয় পেয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। আদালতের নির্দেশে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে পিবিআইকে। ২৪ মে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা মহব্বত আলী চাঁদপুর আদালতে শ্লীলতাহানি ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি অভিযোগ করেন।
গত ১৭ মে জাতীয় দৈনিক কালবেলাতে প্রকাশিত সংবাদের সূত্র ধরে চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাস্টিস অব দ্য পিস হিসেবে ঘটনাটির ওপর জুডিশিয়াল ইনকোয়ারির নির্দেশ দেন এবং ভুক্তভোগী পরিবারকে আইনগত সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। ওই নির্দেশনার প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মামলার অভিযোগে বলা হয়, ইভটিজিংয়ের ঘটনায় পূর্বে মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামিসহ মোট ৮ জন তার বাড়িঘরে অগ্নিসংযোগে জড়িত।
অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট আমলি আদালতের ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ অভিযো
চাঁদপুরের শাহরাস্তিতে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনার জেরে ভুক্তভোগী পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে অবশেষে আদালতের আশ্রয় পেয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। আদালতের নির্দেশে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে পিবিআইকে। ২৪ মে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা মহব্বত আলী চাঁদপুর আদালতে শ্লীলতাহানি ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি অভিযোগ করেন।
গত ১৭ মে জাতীয় দৈনিক কালবেলাতে প্রকাশিত সংবাদের সূত্র ধরে চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাস্টিস অব দ্য পিস হিসেবে ঘটনাটির ওপর জুডিশিয়াল ইনকোয়ারির নির্দেশ দেন এবং ভুক্তভোগী পরিবারকে আইনগত সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। ওই নির্দেশনার প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মামলার অভিযোগে বলা হয়, ইভটিজিংয়ের ঘটনায় পূর্বে মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামিসহ মোট ৮ জন তার বাড়িঘরে অগ্নিসংযোগে জড়িত।
অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট আমলি আদালতের ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের জন্য শাহরাস্তি থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।
আদালত মামলার গুরুত্ব ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় তদন্তভার ন্যস্ত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর। তদন্তকারী কর্মকর্তাকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, খসড়া মানচিত্র প্রস্তুত, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও যাচাই এবং অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে আদালত আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে আলোচিত এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রথমদিকে নিরাপত্তাহীনতায় ভুগছিল। তবে সংবাদ প্রকাশ ও আদালতের সক্রিয় হস্তক্ষেপের ফলে পরিবারটি অবশেষে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ পেয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা মহব্বত আলী জানান, জাতীয় পত্রিকা দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের মাধ্যমে আজ আমি আদালতে ন্যায়বিচারের জন্য অভিযোগ করতে পেরেছি। এবার আমি আমার মেয়ের ন্যায়বিচার পাব বলে আশা করছি।