সংখ্যাগরিষ্ঠতার সংশয় কাটল বিজয়ের, সরকার গঠন শিগগিরই

অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় এখন আর সরকার গঠনে কোনো বাধা নেই তার।   শনিবার (৯ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, খুব শিগগিরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তামিলাগা ভেট্টরি কাজাগম (টিভিকে) প্রধান বিজয়।  শনিবার বিকেলে ভিসিকে ও আইইউএমএল আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দেয়। দুই দলেরই আসন সংখ্যা দুটি করে। তাদের সমর্থনে বিজয়ের জোটে আরও ৪টি আসন যোগ হয়েছে। এর মাধ্যমে বিজয়ের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়ে দুইটি বেশি।    সূত্র জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর বিজয় শিগগিরই গভর্নর রাজেন্দ্র আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। গভর্নরের দায়িত্বেও থাকা আরলেকার শনিবার সন্ধ্যায় কেরালায় যাওয়ার কথা থাকলেও তিনি সফর বাতিল করেছেন। ভিসিকের দেওয়া সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুর জনগণের জন্য স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই তারা ব

সংখ্যাগরিষ্ঠতার সংশয় কাটল বিজয়ের, সরকার গঠন শিগগিরই

অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় এখন আর সরকার গঠনে কোনো বাধা নেই তার।  

শনিবার (৯ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, খুব শিগগিরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তামিলাগা ভেট্টরি কাজাগম (টিভিকে) প্রধান বিজয়। 

শনিবার বিকেলে ভিসিকে ও আইইউএমএল আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দেয়। দুই দলেরই আসন সংখ্যা দুটি করে। তাদের সমর্থনে বিজয়ের জোটে আরও ৪টি আসন যোগ হয়েছে। এর মাধ্যমে বিজয়ের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়ে দুইটি বেশি।   

সূত্র জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর বিজয় শিগগিরই গভর্নর রাজেন্দ্র আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। গভর্নরের দায়িত্বেও থাকা আরলেকার শনিবার সন্ধ্যায় কেরালায় যাওয়ার কথা থাকলেও তিনি সফর বাতিল করেছেন।

ভিসিকের দেওয়া সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুর জনগণের জন্য স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই তারা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকেকে সমর্থন দিচ্ছে।

ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান বলেন, এখন আমাদের একটাই লক্ষ্য। কোনোভাবেই যেন বিজয় সরকার গঠনে ব্যর্থ না হয়। আমরা চাই না তামিলনাড়ুতে রাষ্ট্রপতির শাসন জারি হোক। তাই বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গঠনে সহায়তা করছি।

এর আগে বিজয়ের জোটে ১১৬ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন ছিল। এর মধ্যে কংগ্রেসের পাঁচজন এবং বাম দলগুলোর চারজন বিধায়ক ছিলেন। ভিসিকে ও আইইউএমএলের সমর্থনে সেই সংখ্যা ১২০-এ পৌঁছায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow