সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিএনপির তালিকায় সেলিমা রহমান, নিপুন রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক ও আন্না মিনজসহ মোট ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মারদিয়া মমতাজ, তাসমিয়া প্রধান, মাহমুদা আলম মিতুসহ ১২ জন জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষ থেকে মনোনীত হয়েছেন। এ ছাড়া সুলতানা জেসমিন নামে একজন স্বতন্ত্রভাবে মনোনয়ন পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই তালিকায় বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
বিএনপির তালিকায় সেলিমা রহমান, নিপুন রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক ও আন্না মিনজসহ মোট ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
অপরদিকে, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মারদিয়া মমতাজ, তাসমিয়া প্রধান, মাহমুদা আলম মিতুসহ ১২ জন জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষ থেকে মনোনীত হয়েছেন।
এ ছাড়া সুলতানা জেসমিন নামে একজন স্বতন্ত্রভাবে মনোনয়ন পেয়েছেন।
What's Your Reaction?