সংসদে বসে অধিবেশন দেখলেন রেসিডেনসিয়ালের দেড়শ শিক্ষার্থী
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের দেড়শ শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদে বসে অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আমন্ত্রণে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষার্থীরা এ সুযোগ পান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন প্রজন্মকে দেশপ্রেম, ইতিহাস, ঐতিহ্য ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষামন্ত্রীর এ উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষাভিত্তিক ভ্রমণের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কলেজেরই একজন প্রাক্তন শিক্ষার্থী, যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার একটি বিশেষ দিক বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী। এএএইচ/এমএএইচ/
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের দেড়শ শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদে বসে অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আমন্ত্রণে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষার্থীরা এ সুযোগ পান।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন প্রজন্মকে দেশপ্রেম, ইতিহাস, ঐতিহ্য ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষামন্ত্রীর এ উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষাভিত্তিক ভ্রমণের আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ কলেজেরই একজন প্রাক্তন শিক্ষার্থী, যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার একটি বিশেষ দিক বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী।
এএএইচ/এমএএইচ/
What's Your Reaction?