সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে, জানালেন তথ্যমন্ত্রী
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের নেওয়া জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ তুলে ধরা হবে। তিনি বলেন, বিশেষভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো রাষ্ট্রপতির ভাষণে গুরুত্বের সঙ্গে প্রতিফলিত হবে। তথ্যমন্ত্রী আরও জানান, ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এ অধিবেশনকে সামনে রেখে সরকারের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মন্ত্রিপরিষদ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, ইতোমধ্যে সরকারের যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে—যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফ—এসব পদক্ষেপ রাষ্ট্রপতির ভাষণে যথাযথভাবে তুলে ধরার বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে যেসব প্রতিশ্রুতি এবং সরকারের পক্ষ থেকে যেসব কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে— সে বিষয়ে বৈঠকে আলাপ হয়েছে। বিশ্বের বর্তমান যুদ্ধাবস্থা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের নেওয়া জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ তুলে ধরা হবে।
তিনি বলেন, বিশেষভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো রাষ্ট্রপতির ভাষণে গুরুত্বের সঙ্গে প্রতিফলিত হবে।
তথ্যমন্ত্রী আরও জানান, ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এ অধিবেশনকে সামনে রেখে সরকারের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মন্ত্রিপরিষদ প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি বলেন, ইতোমধ্যে সরকারের যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে—যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফ—এসব পদক্ষেপ রাষ্ট্রপতির ভাষণে যথাযথভাবে তুলে ধরার বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে।
এ ছাড়া ইতোমধ্যে যেসব প্রতিশ্রুতি এবং সরকারের পক্ষ থেকে যেসব কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে— সে বিষয়ে বৈঠকে আলাপ হয়েছে।
বিশ্বের বর্তমান যুদ্ধাবস্থা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ডাকবেন। অর্থমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলে বৈঠকে থাকবেন।’
What's Your Reaction?