সকালে বাড়লেও বিকেলে নামতে শুরু করেছে তিস্তার পানি

উজানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল কমে আসায় নীলফামারীতে তিস্তার পানি নামতে শুরু করেছে। তবে কাটেনি শঙ্কা। পানি বাড়ায় কৃষিজমি, কোথাও বসতভিটার পাশ ঘেঁষে এগিয়ে আসছে পানি। এছাড়া ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে মৌসুমী শাক সবজি, বাদাম ও ভুট্টার। বুধবার (৫ আগস্ট) সকালে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও দুপুর ১২টা থেকে পানি নামতে শুরু করে। সবশেষ বিকেল ৩টা থেকে মাত্র ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তাপাড়ের স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ বাঁধই বালু দিয়ে নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য চাপেই ফাটল তৈরি হচ্ছে। তাই প্রতিটি বর্ষা মৌসুমেই আতঙ্ক নিয়ে চলাচল করতে হয় তাদের। দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। আমিরুল হক/এফএ/এএসএম

সকালে বাড়লেও বিকেলে নামতে শুরু করেছে তিস্তার পানি

উজানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল কমে আসায় নীলফামারীতে তিস্তার পানি নামতে শুরু করেছে। তবে কাটেনি শঙ্কা। পানি বাড়ায় কৃষিজমি, কোথাও বসতভিটার পাশ ঘেঁষে এগিয়ে আসছে পানি। এছাড়া ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে মৌসুমী শাক সবজি, বাদাম ও ভুট্টার।

বুধবার (৫ আগস্ট) সকালে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও দুপুর ১২টা থেকে পানি নামতে শুরু করে। সবশেষ বিকেল ৩টা থেকে মাত্র ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে তিস্তাপাড়ের স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ বাঁধই বালু দিয়ে নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য চাপেই ফাটল তৈরি হচ্ছে। তাই প্রতিটি বর্ষা মৌসুমেই আতঙ্ক নিয়ে চলাচল করতে হয় তাদের। দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

আমিরুল হক/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow