সন্তান হারানোর শোক নিয়েও মরক্কোর বিপক্ষে খেলবেন ডাচ ফুটবলার

বিশ্বকাপে নকআউট রাউন্ডে মাঠে নামার আগেই খারাপ সংবাদ পান লিভারপুলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। তাদের অনাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। তবুও এই শোক সামলে মরক্কোর বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোডি। নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কোডি গাকপো সোমবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মরক্কোর বিপক্ষে ম্যাচে খেলবেন বলে জানিয়েছে ডাচ টিম ম্যানেজমেন্ট। গর্ভাবস্থায় অনাগত সন্তানকে হারানোর পর স্ত্রী নোয়া ফন ডার বিজ-এর পাশে থাকার জন্য তিনি গত কয়েকদিন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গিয়েছিলেন। তবে প্রধান কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, গাকপো এখন ম্যাচের জন্য প্রস্তুত। সংবাদ সম্মেলনে কোম্যান বলেন, ‘আমরা খুবই দুঃখজনক একটি খবর পেয়েছিলাম। কোডি (গাকপো) এবং তার পরিবারের জন্য আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই মিলে সর্বোচ্চ সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। গত কয়েকদিন তাকে পরিবারের কাছে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। সে পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছে। একবারও বলেনি যে, দল ছেড়ে চলে যেতে চায়। এটাই তার মানসিক দৃঢ়তা ও পরিপক্বতার প্রমাণ। সে খেলতে প্রস্তুত। আমার মনে হয় না, এই ঘটনা তার পারফরম্যান্সে প্রভাব ফেলব

সন্তান হারানোর শোক নিয়েও মরক্কোর বিপক্ষে খেলবেন ডাচ ফুটবলার

বিশ্বকাপে নকআউট রাউন্ডে মাঠে নামার আগেই খারাপ সংবাদ পান লিভারপুলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। তাদের অনাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। তবুও এই শোক সামলে মরক্কোর বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোডি।

নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কোডি গাকপো সোমবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মরক্কোর বিপক্ষে ম্যাচে খেলবেন বলে জানিয়েছে ডাচ টিম ম্যানেজমেন্ট। গর্ভাবস্থায় অনাগত সন্তানকে হারানোর পর স্ত্রী নোয়া ফন ডার বিজ-এর পাশে থাকার জন্য তিনি গত কয়েকদিন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গিয়েছিলেন। তবে প্রধান কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, গাকপো এখন ম্যাচের জন্য প্রস্তুত।

সংবাদ সম্মেলনে কোম্যান বলেন, ‘আমরা খুবই দুঃখজনক একটি খবর পেয়েছিলাম। কোডি (গাকপো) এবং তার পরিবারের জন্য আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই মিলে সর্বোচ্চ সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। গত কয়েকদিন তাকে পরিবারের কাছে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। সে পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছে। একবারও বলেনি যে, দল ছেড়ে চলে যেতে চায়। এটাই তার মানসিক দৃঢ়তা ও পরিপক্বতার প্রমাণ। সে খেলতে প্রস্তুত। আমার মনে হয় না, এই ঘটনা তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে। সে নিজের মতো করে সবকিছু মোকাবিলা করে। মানসিকভাবে শক্ত একজন মানুষ এবং আমরা সবসময় তার পাশে আছি। এটি সত্যিই খুবই দুঃখজনক খবর।’

শনিবার গাকপোর সঙ্গী নোয়া ফন ডার বিজ সামাজিক মাধ্যমে তাদের অনাগত সন্তান হারানোর খবর জানান। এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গাকপো আবার নেদারল্যান্ডস দলে যোগ দেন এবং মরক্কোর বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নেন।

দলের অধিনায়ক ভিরগিল ফন ডাইকও গাকপোর প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘কোচ যেমন বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে জিজ্ঞেস করা- এই মুহূর্তে তার কী প্রয়োজন। এটি ভয়াবহ একটি খবর। এমন ঘটনা মনে করিয়ে দেয় যে ফুটবল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়; এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। কোডি (গাকপো) এই কঠিন সময় সামলে উঠছে এবং নকআউট পর্বের ম্যাচ খেলার জন্য প্রস্তুত।’

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সোমবার (ব্রাসিলিয়া সময় রাত ১০টা) মেক্সিকোর মনতেরেতে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মরক্কো। এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে কানাডার মুখোমুখি হবে।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow