সীতাকুণ্ডে মহাসড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

‎কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাফিজ জুট মিল এলাকায় এ ঝটিকা মিছিল হলেও সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় বিকেলে। মিছিলটিতে প্রায় ২০ থেকে ২৫ জন নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সামাজিকযোগাযোগ মাধ্যমে আশরাফ শোভন নামক একটি ফেসবুক আইডিতে মিছিলের ভিডিওটি শেয়ার করে লেখেন ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সীতাকুণ্ড এলাকায় এই প্রথম মিছিল আয়োজন করায় অভিনন্দন মেজবা ভাই।’ ‎মিছিলটির নেতৃত্ব দিয়েছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তৌহিদুজ্জামান মেজবাহ। ‎এ সময় তারা মিছিলে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।‎‎মিছিলের বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, দুটি প্রাইভেটকারে করে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে ৩০ থেকে ৩৫ মিনিট মহাসড়কে অবস্থান করে একটি ঝটিকা মিছিল দিয়ে দ্রুত চলে যায়। এ ব

সীতাকুণ্ডে মহাসড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

‎কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাফিজ জুট মিল এলাকায় এ ঝটিকা মিছিল হলেও সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় বিকেলে। মিছিলটিতে প্রায় ২০ থেকে ২৫ জন নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সামাজিকযোগাযোগ মাধ্যমে আশরাফ শোভন নামক একটি ফেসবুক আইডিতে মিছিলের ভিডিওটি শেয়ার করে লেখেন ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সীতাকুণ্ড এলাকায় এই প্রথম মিছিল আয়োজন করায় অভিনন্দন মেজবা ভাই।’

‎মিছিলটির নেতৃত্ব দিয়েছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তৌহিদুজ্জামান মেজবাহ। ‎এ সময় তারা মিছিলে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

‎মিছিলের বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, দুটি প্রাইভেটকারে করে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে ৩০ থেকে ৩৫ মিনিট মহাসড়কে অবস্থান করে একটি ঝটিকা মিছিল দিয়ে দ্রুত চলে যায়। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‎এমএমডি
এম মাঈন উদ্দিন, মিরসরাই/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow