সন্তানদের মন বিষিয়ে দিচ্ছেন স্বামী: সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বর্তমানে জীবনের এক কঠিনতম সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। বৈবাহিক জীবনের টানাপোড়েন আর সন্তানদের থেকে বিচ্ছেদ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। মা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের যন্ত্রণার কথা তুলে ধরেন এই অভিনেত্রী। যেখানে সন্তানদের ফিরে পাওয়ার আকুতি আর স্বামী পিটার হাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তিনি। সেলিনা জেটলি জানান বর্তমানে তার তিন সন্তানের সঙ্গে তাকে কোনোভাবেই যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। স্বামী এবং শ্বশুর মিলে সন্তানদের মন বিষিয়ে দিচ্ছেন বলে দাবি তার। অভিনেত্রী অভিযোগ করেন সন্তানদের মনে তাদের মা এবং হিন্দু ধর্মের প্রতি প্রবল অবিশ্বাস ও বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তাকে সন্তানদের সান্নিধ্য থেকে বঞ্চিত রাখা হয়েছে। এমনকি তার এক সন্তান যাকে তিনি কোলে নিতে পেরেছিলেন সেও আজ তার সঙ্গে নেই। ২০২৫ সালের নভেম্বর মাসে স্বামী পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনে মামলা করেন সেলিনা। সেই মামলায় তিনি ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। মুম্বাই পুলিশ ইতোমধ্যেই পিটারের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে।
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বর্তমানে জীবনের এক কঠিনতম সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। বৈবাহিক জীবনের টানাপোড়েন আর সন্তানদের থেকে বিচ্ছেদ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। মা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের যন্ত্রণার কথা তুলে ধরেন এই অভিনেত্রী। যেখানে সন্তানদের ফিরে পাওয়ার আকুতি আর স্বামী পিটার হাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তিনি।
সেলিনা জেটলি জানান বর্তমানে তার তিন সন্তানের সঙ্গে তাকে কোনোভাবেই যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। স্বামী এবং শ্বশুর মিলে সন্তানদের মন বিষিয়ে দিচ্ছেন বলে দাবি তার। অভিনেত্রী অভিযোগ করেন সন্তানদের মনে তাদের মা এবং হিন্দু ধর্মের প্রতি প্রবল অবিশ্বাস ও বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তাকে সন্তানদের সান্নিধ্য থেকে বঞ্চিত রাখা হয়েছে। এমনকি তার এক সন্তান যাকে তিনি কোলে নিতে পেরেছিলেন সেও আজ তার সঙ্গে নেই।
২০২৫ সালের নভেম্বর মাসে স্বামী পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনে মামলা করেন সেলিনা। সেই মামলায় তিনি ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। মুম্বাই পুলিশ ইতোমধ্যেই পিটারের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে।
সেলিনা আক্ষেপ করে জানান দাম্পত্য জীবনের ১৫তম বিবাহবার্ষিকীর দিনে তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে বিচ্ছেদের আইনি নথি। তিনি বলেন, ‘বর্তমানে আমার তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। বিয়ের ১৫ বছরে আমার থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। বছরের পর বছর নির্যাতন সহ্য করেও আমি সন্তানদের মঙ্গলের জন্য বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদের চেষ্টা করেছিলাম। কিন্তু বিনিময়ে আমাকে শূন্য হাতে ফেরানো হয়েছে।’
নিজের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে সেলিনা লেখেন নির্যাতন আর অপমান সহ্য করতে না পেরে একদিন ভোরবেলা প্রতিবেশীদের সহায়তায় চুপিচুপি অস্ট্রিয়া ছেড়েছিলেন তিনি। নিজের উপার্জিত বাড়ির অধিকার ফিরে পাওয়া এবং মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভাইয়ের মুক্তির জন্য তিনি দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
মা দিবসের পোস্টে তিনি লেখেন, ‘আজ আমি আমার প্রয়াত ছেলের কবরের পাশে বসে কাঁদছি আর শক্তি সঞ্চয় করছি। এটাই আমার মা দিবস। আমি ভারতে ফিরে যাচ্ছি আমার সন্তানদের জন্য আমার মর্যাদার জন্য এবং সত্য ও ন্যায়ের লড়াই লড়তে।’
What's Your Reaction?