‘সবচেয়ে ভয়াবহ’ বিমান হামলার রাত, কাঁপছে ইরান
বিমান হামলার তীব্রতার দিক থেকে তেহরানে সোমবার দিবাগত রাতটি এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাত বলে অভিহিত করেছেন আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি তেহরান থেকে জানিয়েছেন, সেখানে গত কয়েক ঘণ্টায় একের পর এক বিস্ফোরণ ঘটেছে—যার সংখ্যা গণনা করাও কঠিন। বিশাল সব বিস্ফোরণে সেখানে আল-জাজিরার অফিসের জানালা পর্যন্ত কেঁপে উঠেছে।
মোহাম্মদ ভাল জানান, তাদের কাছে খবর আছে, তেহরানের উত্তরে কারাজ এলাকাতেও একইভাবে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। অপর এক প্রতিবেদনে কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, এই হামলায় অন্তত ৪০ ইরানি নিহত হয়েছেন।
সোমবার রাতে তেহরানের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ছিল। এ রাতে বিশেষ করে পূর্ব তেহরানের আকাশে আলোর ঝলকানি দেখা গেছে।