সমুদ্রে গোসলে নেমে স্রোতে ভেসে প্রাণ গেলো যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. মেহরাজ হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল ৫টার দিকে সৈকতের পাশে ফেরিঘাট এলাকায় পানির তীব্র স্রোতে তলিয়ে যান ওই যুবক৷ মেহরাজ হোসেন চট্টগ্রাম শহরের পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাই-লেইনের বাসিন্দা মোহাম্মদ মোশারফ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তার বন্ধু সাব্বির আরমানসহ বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে বেড়াতে যান। এসময় সাব্বিরসহ সমুদ্রে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে হঠাৎ তীব্র স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন এবং সাব্বিরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। মেহেরাজকে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জাগো নিউজকে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সমুদ্রে ভেসে যাওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার পূর্বে সে মারা যায়।

সমুদ্রে গোসলে নেমে স্রোতে ভেসে প্রাণ গেলো যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. মেহরাজ হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেল ৫টার দিকে সৈকতের পাশে ফেরিঘাট এলাকায় পানির তীব্র স্রোতে তলিয়ে যান ওই যুবক৷

মেহরাজ হোসেন চট্টগ্রাম শহরের পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাই-লেইনের বাসিন্দা মোহাম্মদ মোশারফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তার বন্ধু সাব্বির আরমানসহ বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে বেড়াতে যান। এসময় সাব্বিরসহ সমুদ্রে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে হঠাৎ তীব্র স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন এবং সাব্বিরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

মেহেরাজকে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জাগো নিউজকে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সমুদ্রে ভেসে যাওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার পূর্বে সে মারা যায়।

এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow