সরকার জুলাইকে ধারণ করতে ব্যর্থ হয়েছে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘সরকার জুলাইকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। দেশের কাঠামোগত যে পরিবর্তনের প্রত্যাশায় জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যায়নি। শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার হয়নি।’ সোমবার (৩ আগস্ট) ভোর ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ‘রান এগেন্সট ফেশিনিজম’ প্রতিপাদ্যে আয়োজিত \' জুলাই আপরাইজিং রান ২০২৬\' মিনি ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম বলেন, ‘আমরা চেয়েছিলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, জুডিশিয়ারি, প্রশাসন, ডিফেন্স ফোর্স স্বাধীনভাবে (অটোনোমাসলি) কাজ করবে। বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে, ট্রান্সপারেন্সি নিশ্চিত করা সম্ভব হবে। কিন্তু জুলাইয়ের পরে আমরা দেখেছি শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, কার্যত কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি।’ তিনি আরও বলেন, ‘যে কথাগুলো বলে বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় আসীন হয়েছিল, তাদের কথাগুলো তার

সরকার জুলাইকে ধারণ করতে ব্যর্থ হয়েছে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘সরকার জুলাইকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। দেশের কাঠামোগত যে পরিবর্তনের প্রত্যাশায় জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যায়নি। শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার হয়নি।’

সোমবার (৩ আগস্ট) ভোর ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ‘রান এগেন্সট ফেশিনিজম’ প্রতিপাদ্যে আয়োজিত ' জুলাই আপরাইজিং রান ২০২৬' মিনি ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম বলেন, ‘আমরা চেয়েছিলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, জুডিশিয়ারি, প্রশাসন, ডিফেন্স ফোর্স স্বাধীনভাবে (অটোনোমাসলি) কাজ করবে। বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে, ট্রান্সপারেন্সি নিশ্চিত করা সম্ভব হবে। কিন্তু জুলাইয়ের পরে আমরা দেখেছি শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, কার্যত কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি।’

তিনি আরও বলেন, ‘যে কথাগুলো বলে বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় আসীন হয়েছিল, তাদের কথাগুলো তারা না রেখে জনগণের সঙ্গে দ্বিমুখিতা এবং বিমাতাসুলভ আচরণ করছে।’

সরকার জুলাইকে ধারণ করতে ব্যর্থ হয়েছে: শিবির সভাপতি

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে আরও বলেন, ‘আমরা যদি দেখি সরকার অভ্যুত্থানের চেতনার বিপরীতে যাচ্ছে, নতুনভাবে আবার নিজস্ব একটি বলয়, একটি গণ্ডি তৈরি করতে চায়, তাহলে ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াবে, ইনশাআল্লাহ।’

রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে সাদ্দাম বলেন, সম্প্রতি দেশের ১২টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ করা হচ্ছে এবং অনির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, যা সরকারের ঘোষিত প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।

ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ম্যারাথন কর্মসূচিতে প্রায় দেড় হাজার রানার অংশ নেন। এছাড়াও আয়োজক ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রত্যেক নিবন্ধিত অংশগ্রহণকারীকে ইভেন্ট টি-শার্ট, রানিং কিট, জাতীয় পতাকা (ফ্ল্যাগ) এবং ম্যারাথন শেষে সকালের নাশতা প্রদান করা হয়।

মো. রকিব হাসান প্রান্ত/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow