সরকারি চাকরি ছেড়ে অস্ট্রেলিয়া পাড়ি, কয়েক বছরেই ভাগ্যবদল!
অনেকের জন্য একটি দেশে জীবন শুরুর অর্থ টিকে থাকার লড়াইয়ে আগের সামাজিক অবস্থান বিসর্জন দেওয়া। কিন্তু নিশান্তের ক্ষেত্রে এই ত্যাগ তার পুরো জীবনটাই বদলে দিয়েছে। দিল্লি পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর নিশান্ত তোমার ভারতের একটি সুরক্ষিত সরকারি চাকরি ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে একদম শূন্য থেকে শুরু করে আজ তিনি একজন সফল রিয়েল এস্টেট এজেন্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের এই অবিশ্বাস্য সফলতার গল্প শেয়ার করে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। নিশান্ত তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যা এরই মধ্যে ভাইরাল। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, কয়েক বছর আগে আমি এমন একটি ঝুঁকি নিয়েছিলাম যাকে অনেকেই পাগলামি বলে মনে করেছিল। আমি ভারতের একটি সুরক্ষিত সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলাম। ভবিষ্যতের তীব্র অনিশ্চয়তা মাথায় নিয়ে অস্ট্রেলিয়ায় চলে আসি এবং একদম শূন্য থেকে নতুন করে জীবন শুরু করি। আরও পড়ুন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া গিয়ে কীভাবে বিলিয়নিয়ার হলেন রবিন খুদা? অচেনা দেশে এসে নিশান্তকে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু তিনি দমে যাননি। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি অস্ট্রেলিয়ায় ন
অনেকের জন্য একটি দেশে জীবন শুরুর অর্থ টিকে থাকার লড়াইয়ে আগের সামাজিক অবস্থান বিসর্জন দেওয়া। কিন্তু নিশান্তের ক্ষেত্রে এই ত্যাগ তার পুরো জীবনটাই বদলে দিয়েছে। দিল্লি পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর নিশান্ত তোমার ভারতের একটি সুরক্ষিত সরকারি চাকরি ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে একদম শূন্য থেকে শুরু করে আজ তিনি একজন সফল রিয়েল এস্টেট এজেন্ট।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের এই অবিশ্বাস্য সফলতার গল্প শেয়ার করে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।
নিশান্ত তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যা এরই মধ্যে ভাইরাল। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, কয়েক বছর আগে আমি এমন একটি ঝুঁকি নিয়েছিলাম যাকে অনেকেই পাগলামি বলে মনে করেছিল। আমি ভারতের একটি সুরক্ষিত সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলাম। ভবিষ্যতের তীব্র অনিশ্চয়তা মাথায় নিয়ে অস্ট্রেলিয়ায় চলে আসি এবং একদম শূন্য থেকে নতুন করে জীবন শুরু করি।
অচেনা দেশে এসে নিশান্তকে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু তিনি দমে যাননি। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি অস্ট্রেলিয়ায় নিজের বাড়ি তৈরি করেছেন। এখানেই শেষ নয়, আজ তিনি অস্ট্রেলিয়ার বুকে অন্য পরিবারগুলোকে তাদের স্বপ্নের প্রথম বাড়িটি কিনতে বা তৈরি করতে সাহায্য করছেন।
বিদেশ বিভূঁইয়ে গিয়ে যারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হন, নিশান্তের এই গল্পটি তাঁদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রবাস জীবনের একাকীত্ব, মানসিক চাপ এবং দেশে একটি সম্মানজনক পেশা ছেড়ে বিদেশে এসে একদম প্রাথমিক স্তরের কাজ দিয়ে শুরু করার যে মানসিক যুদ্ধ, তা অনেকেই সহজে মেনে নিতে পারেন না।
নিশান্ত তোমার তার পোস্টে স্পষ্ট করেছেন, এই দীর্ঘ পথচলা মোটেও ভাগ্যের জোরে সহজ হয়ে যায়নি। এটি ছিল মূলত সুযোগ লুফে নেওয়া, একটি নতুন দেশের সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং কঠিন পরিস্থিতিতেও কখনো হাল না ছাড়ার গল্প।
অভিবাসনপ্রত্যাশীদের উদ্দেশে তিনি পরামর্শ দিয়ে বলেন, যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, নিজের প্রথম বাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিংবা জীবন যে মাত্র কয়েক বছরে সম্পূর্ণ বদলে যেতে পারে তার প্রমাণ খুঁজছেন, এই ভিডিওটি তাদের সবার জন্য অনুপ্রেরণা হতে পারে। তিনি আরও যোগ করেন, মাঝেমধ্যে জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো সেই সমস্ত সিদ্ধান্ত থেকেই আসে যা আপনাকে সবচেয়ে বেশি ভয় ধরায়।
ইন্টারনেটে নিশান্তের এই ভিডিওটি প্রকাশ পাওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ তার ভিডিওটি দেখেছেন এবং শত শত লাইক ও মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অনেকেই তার এই পেশাগত রূপান্তর বা ক্যারিয়ারের পরিবর্তন দেখে বেশ কৌতুহলী হয়ে উঠেছেন।
অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে পুলিশের চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর অস্ট্রেলিয়ায় গিয়ে কাজ পাওয়ার জন্য নিশান্তকে কোন ধরনের কোর্স বা পড়াশোনা করতে হয়েছিল। আবার অনেকেই তার এই অদম্য সাহসের প্রশংসা করে শুভকামনা জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি
কেএএ/
What's Your Reaction?


