সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা

দেশের সব সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধে ৭ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। একই সঙ্গে সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহের নির্দেশনাও দেওয়া হয়েছে। রোববার (২ মার্চ) উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।  ৭ দফা নির্দেশনা ১. হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ নিশ্চিত করতে হবে। ২. হাসপাতালের জরুরি বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে হুইলচেয়ার-ট্রলি রাখতে হবে এবং বিনামূল্যে প্রদানের লিখিত নির্দেশনা টাঙাতে হবে। ৩. নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত অবস্থায় হাসপাতালের সেবাকর্মী বা ওয়ার্ডবয় হুইলচেয়ার-ট্রলি বহন করবে।  ৪. বহিরাগত কেউ হুইলচেয়ার-ট্রলি বহন বা টাকার বিনিময়ে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ সেবা প্রদান করতে পারবে না। ৫. হাসপাতাল দালাল-মুক্ত করতে হবে। দালালের দৌরাত্ম্য বন্ধে পুলিশের সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬. দালালদের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ৭. কোনো সেবার জন্য বিধিবহির্ভূ

সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা
দেশের সব সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধে ৭ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। একই সঙ্গে সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহের নির্দেশনাও দেওয়া হয়েছে। রোববার (২ মার্চ) উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।  ৭ দফা নির্দেশনা ১. হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ নিশ্চিত করতে হবে। ২. হাসপাতালের জরুরি বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে হুইলচেয়ার-ট্রলি রাখতে হবে এবং বিনামূল্যে প্রদানের লিখিত নির্দেশনা টাঙাতে হবে। ৩. নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত অবস্থায় হাসপাতালের সেবাকর্মী বা ওয়ার্ডবয় হুইলচেয়ার-ট্রলি বহন করবে।  ৪. বহিরাগত কেউ হুইলচেয়ার-ট্রলি বহন বা টাকার বিনিময়ে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ সেবা প্রদান করতে পারবে না। ৫. হাসপাতাল দালাল-মুক্ত করতে হবে। দালালের দৌরাত্ম্য বন্ধে পুলিশের সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬. দালালদের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ৭. কোনো সেবার জন্য বিধিবহির্ভূত অর্থ আদায় বা বখশিশ চাওয়া বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। এ অফিস আদেশ বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সচিব, পরিচালক বা তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow