সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এই সরকারের প্রতি কোনো দেশের আস্থা নেই। সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় তিনি কথা বলেন। জিএম কাদের বলেন, বিএনপি সরকার তিস্তা মহাপরিকল্পনা কখনই বাস্তবায়ন করতে পারবে না। চীন, ভারত ও যুক্তরাষ্ট্র কেউ তাদের বিশ্বাস করছে না। আরও পড়ুন বিএনপি-আ’লীগ দুই দলই জাতীয় পার্টিকে দুর্বল করেছে শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, ‌‘এটা আমার বলার কিছু নেই, উনি তো বলেছেন আসতে চান। ওনার আসাটা আমরা মনে করি ওনার জন্য অত্যন্ত জরুরি। ওনার নিজের যে একটা রাজনৈতিক অবস্থান দেশবাসীর কাছে; ওনার ফ্যামিলি, ওনার বাবার কন্ট্রিবিউশন, ওনার ফ্যামিলির কন্ট্রিবিউশন আছে দেশের কাছে। উনি যদি সরাসরি এই ধরনের জিনিসকে সামনে এসে মোকাবিলা না করেন, তাহলে আমি মনে করি ইতিহাসে ওনার অবস্থান খুব ভালো হবে না।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে জিএম কাদের বলেন, ‘দেশের বিভিন্ন জেলা এখন বন্যার পানিতে ডুবে আছে। বানভাসি মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রীক

সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এই সরকারের প্রতি কোনো দেশের আস্থা নেই। সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় তিনি কথা বলেন।

জিএম কাদের বলেন, বিএনপি সরকার তিস্তা মহাপরিকল্পনা কখনই বাস্তবায়ন করতে পারবে না। চীন, ভারত ও যুক্তরাষ্ট্র কেউ তাদের বিশ্বাস করছে না।

শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, ‌‘এটা আমার বলার কিছু নেই, উনি তো বলেছেন আসতে চান। ওনার আসাটা আমরা মনে করি ওনার জন্য অত্যন্ত জরুরি। ওনার নিজের যে একটা রাজনৈতিক অবস্থান দেশবাসীর কাছে; ওনার ফ্যামিলি, ওনার বাবার কন্ট্রিবিউশন, ওনার ফ্যামিলির কন্ট্রিবিউশন আছে দেশের কাছে। উনি যদি সরাসরি এই ধরনের জিনিসকে সামনে এসে মোকাবিলা না করেন, তাহলে আমি মনে করি ইতিহাসে ওনার অবস্থান খুব ভালো হবে না।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে জিএম কাদের বলেন, ‘দেশের বিভিন্ন জেলা এখন বন্যার পানিতে ডুবে আছে। বানভাসি মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রীকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘শুধু দলের নেতা-মন্ত্রীদের পাঠিয়ে কোনো লাভ হবে না। বন্যাদুর্গত মানুষের দুঃখ ও কষ্ট লাঘবে এই সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। বরং সরকারি আর বিরোধীদলের নেতারা বন্যাদুর্গত এলাকায় গিয়ে ফটোসেশন করছেন।’

এর আগে নগরীর দর্শনায় জিএম কাদের, দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের নেতাকর্মীরা হুসেইন মুহম্মদ এরশাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন।

জিতু কবীর/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow