সরবরাহ ঘাটতিতে তিতাসের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট

সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বেশকিছু এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহক পর্যায়ে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করছে। এতে এসব এলাকার গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরবরাহের ঘাটতির কারণে তিতাস গ্যাস অধিভুক্ত বেশকিছু এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। এ পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এনএস/এমআইএইচএস

সরবরাহ ঘাটতিতে তিতাসের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট

সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বেশকিছু এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহক পর্যায়ে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করছে। এতে এসব এলাকার গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে।

সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরবরাহের ঘাটতির কারণে তিতাস গ্যাস অধিভুক্ত বেশকিছু এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

এ পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow