সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন

সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএফের পারচেজ অ্যান্ড সাপ্লাই চেইনের এজিএম তোহিদুল হক হাবি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জসিম উদ্দিন। আব্দুল্লাহ আল কাউছার ও রাকাব উদ্দিন শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাখাওয়াত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের হিসাবরক্ষক মো. মাকসুদ আলম মুসা, শ্রেষ্ঠ জয়িতা মা পুরস্কারপ্রাপ্ত জ্যোৎস্না বেগম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জহিরুল ইসলাম রানা, ডা. নয়ন মিয়া, উপজেলা স্বাস্থ্য সহকারী সাইদুর রহমান, তামিম আহমেদ সুজন, ওয়াহেদুর রহমান মুরাদ, তামিম আহমেদ অলিউল্লাহ, তফাজ্জল হোস

সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন

সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএফের পারচেজ অ্যান্ড সাপ্লাই চেইনের এজিএম তোহিদুল হক হাবি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

আব্দুল্লাহ আল কাউছার ও রাকাব উদ্দিন শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাখাওয়াত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের হিসাবরক্ষক মো. মাকসুদ আলম মুসা, শ্রেষ্ঠ জয়িতা মা পুরস্কারপ্রাপ্ত জ্যোৎস্না বেগম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জহিরুল ইসলাম রানা, ডা. নয়ন মিয়া, উপজেলা স্বাস্থ্য সহকারী সাইদুর রহমান, তামিম আহমেদ সুজন, ওয়াহেদুর রহমান মুরাদ, তামিম আহমেদ অলিউল্লাহ, তফাজ্জল হোসেন রাকিব, আব্দুল্লাহ আল মামুন, সারোয়ার হোসেন, ডা. ফজলুল হক, গোলাম কিবরিয়া ও শহীদুল হক প্রমুখ।

বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন

দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে পুনর্মিলনে অনেকেই স্মৃতিচারণ করেন তাদের শৈশব-কৈশোরের সোনালি দিনের কথা। শিক্ষক-শিক্ষার্থীদের এই আন্তরিক মিলনমেলা যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ঐতিহ্যের সেতুবন্ধন তৈরি করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়—এটি একটি অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের ধারাবাহিকতার প্রতীক।

বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী দিনেও এই প্রতিষ্ঠান যেন নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখে—সে প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষা বিস্তারের এক শতাব্দীর পথচলা পেরিয়ে সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবিষ্যতেও তার গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রেখে নতুন প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

আব্দুল্লাহ আল কাউছার/এমএমএআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow