সরিষাবাড়ীতে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ীতে ডোবার পানিতে পড়ে ওমর ফারুক (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সরকার বাড়ি মোড় বাউসী–কেন্দুয়া সড়কের পাশে আব্দুল হান্নান মাস্টারের গভীর ডোবায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১ জুন) সকালে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার মরদেহ ও ভ্যান উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধরাটি গারো বাজার এলাকার হেমন্তের ছেলে ওমর ফারুক পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেন। তিনি স্থানীয় একটি পোল্ট্রি ফার্মে কাজ করার পাশাপাশি অটোভ্যান চালাতেন।
স্থানীয়দের ধারণা, সোমবার রাতে বাড়ি ফেরার পথে সেঙ্গুয়া সরকার বাড়ি মোড় এলাকায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ভ্যান উদ্ধার করে এবং পরে পুলিশকে হস্তান্তর করে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ডোবা থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে